Skip to main content

Guest post কাকে বলে?



গেস্ট পোস্ট হলো ব্যাকলিংক নেয়ার কিছু হিডেন টেকনিক। যার মাধ্যমে ওয়েবসাইটের হাই অথোরিটি বিল্ডআপ হয়।


এর পাশাপাশি আপনার টার্গেটেড কিওয়ার্ড গুলোকে সার্চ ইঞ্জিনের টপ পজিশনে নিয়ে আসতে পারবেন।


গেস্ট পোস্টের মাধ্যমে যেমন high quality backlink পাওয়া যায়, ঠিক তেমনি এই কাজের জন্য আপনাকে প্রচুর সময়, শ্রম আবার মাঝে মাঝে যথেষ্ট পরিমাণে অর্থ ব্যয় করতে হবে।


হাই অথোরিটির ওয়েবসাইট থেকে গেস্ট পোস্টের মাধ্যমে backlink নিতে হলে আপনাকে অনেক কৌশল সম্পর্কে জানতে হবে।


Guest শব্দের অর্থ হলো অতিথি, যখন আপনার লেখা কন্টেন্টকে অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে অতিথি হিসেবে পাবলিশ করবেন, তখন সেই কন্টেন্টকে বলা হবে গেস্ট পোস্ট। 


👆এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি যেমন হাই অথোরিটি ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিতে পারলেন, তেমনি আপনি যার ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করলেন সেও বিনামূল্যে একটি কন্টেন্ট পেয়ে গেলো।


এসইও এক্সপার্টরা যারা backlink service প্রদান করে, তারা অফপেজ এসইও করার সময় এই গেস্ট পোস্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়।


কারণ অফপেজ এসইওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাকলিংক। ব্যাকলিংক নেয়ার অন্যতম টেকনিক হলো গেস্ট পোস্ট।


গেস্ট পোস্টের মাধ্যমে বড় বড় ওয়েবসাইট থেকে আপনার সাইটকে লিংকিং করতে পারবেন। তখন সার্চ ইঞ্জিনগুলোতে আপনার ওয়েবসাইটের ranking ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে।


যখন কোয়ালিটি সম্পন্ন ওয়েবসাইটগুলো আপনার ওয়েবসাইটকে সাপোর্ট করবে, তখন গুগল মনে করবে আপনার ওয়েবসাইটে ভালো কিছু আছে। যার কারণে অন্যান্য ওয়েবসাইট গুলো আপনাকে সাপোর্ট করছে। এটাই হলো গেস্ট পোস্ট করার মূল উদ্দেশ্য।


আপনি যদি জনপ্রিয় ওয়েবসাইটে এই টেকনিক ফলো করে আপনার ওয়েবসাইটকে লিংকিং করতে পারেন তাহলে আপনি অথোরিটি গেইন করার পাশাপাশি সেই ওয়েবসাইট থেকে প্রচুর পরিমাণে ভিজিটর নিয়ে আসতে পারবেন।


আপনি যে নিশে কাজ করছেন ঠিক একই নিশে কাজ করছে এমন ওয়েবসাইটে গেস্ট পোস্ট করতে হবে।


যখন কোনো ওয়েবসাইট নির্দিষ্ট কোনো নিশে গুগলের নিকট বিশ্বস্ততা অর্জন করবে, তখন তাকে বলা হয় অথোরিটি ওয়েবসাইট। অথরিটি যুক্ত ওয়েবসাইটে গেস্ট পোস্ট করতে হবে।


☑ গেস্ট পোস্ট করা ওয়েবসাইটে যথেষ্ট পরিমাণে ভিজিটর থাকতে হবে। 

❌ স্প্যামিং করে এমন ওয়েবসাইটে গেস্ট পোস্ট করা যাবে না।


গেস্ট পোস্ট করার জন্য ওয়েবসাইট চেক করার একটি প্যারামিটার হলো-

Your keyword "guest post"

-এমন আরও প্যারামিটার রয়েছে।


গেস্ট পোস্ট করার জন্য যোগাযোগের ক্ষেত্রে আপনার মেইলটিতে যেন প্রফেশনাল ভাব থাকে, সেই দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে।📧


গেস্ট পোস্ট হলো অতিথি লেখক হিসেবে কোনো সাইটে লেখালেখি করার কাজ করা।


লেখালেখি করার শখ থেকে বা নিজের লেখালেখির মাধ্যমে নিজেকে পরিচিত করে তোলার এক অনন্য মাধ্যম হচ্ছে এই গেস্ট ব্লগিং।


গেস্ট ব্লগিং হতে পারে আপনার অর্থ উপার্জনের একমাত্র মাধ্যম। এমন অনেক সাইট রয়েছে যেখানে আপনি অতিথি লেখকের কাজ করলে তারা আপনার লেখার পরিবর্তে আপনাকে অর্থ প্রদান করবে।


গেস্ট পোস্টিং করার অন্যতম গুরুত্বপূর্ণ কারন হলো নিজের ব্লগ বা ওয়েবসাইটকে সকলের মধ্যে পরিচিত করে তোলা এবং সাইট বা ব্লগের অথরিটি বৃদ্ধি করা।


গেস্ট পোস্ট করার মাধ্যমে হাই কোয়ালিটি ডু-ফলো ব্যাকলিংক পাওয়া সম্ভব। গুগল একটি সাইটকে rank দিয়ে থাকে এই ব্যাকলিংক পর্যালোচনার মাধ্যমে।


গেস্ট পোস্টের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে 

▫রিলেটেড সাইট

▫DA, PA


গেস্ট পোস্টের সাইট পেতে, নিজের সাইটটি যে বিষয়ে সে সম্পর্কিত সাইট খুঁজে বের করা, সাইটের অথোরিটি দেখা এবং উপযুক্ত হলে সাইটের এডমিন এর সাথে যোগাযোগ করা।


গেস্ট পোস্ট হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ backlink প্রসেস, কোনো একটি ওয়েবসাইটে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন করে আর্টিকেল পোস্ট করা এবং ট্রিক্স এপ্লাই করে সেখান থেকে একটি ব্যাকলিংক নেয়া।


আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন 🛫

আমাদের ব্লগ সাইট ভিজিট করুন 🛬

ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি ওয়েবিনারে অংশ নিতে রেজিস্ট্রেশন করুন ✍অথবা ম্যাসেজ করুন 💌

Comments

Popular posts from this blog

গ্রাফিক ডিজাইন

গ্রাফিক শব্দের বাংলা অর্থ চিত্রলেখ আর ডিজাইন শব্দের বাংলা অর্থ নকশা। গ্রাফিক ডিজাইন হলো চিত্রলেখ এর মাধ্যমে নকশা তৈরি করা।  যেমন, লোগো, ব্যানার, ভিজিটিং কার্ড, আইডি কার্ড, বিজ্ঞাপন, ফ্লাইয়ার, লিফলেট, ব্রোশিয়ার। প্রোডাক্ট এর প্যাকেজিং, টি শার্ট, বইয়ের প্রচ্ছদ, বইয়ের ইলাস্ট্রেশন, রেস্টুরেন্ট এর খাবার এর ম্যানুর ইলাস্ট্রেশন।  মোশন গ্রাফিক্স, যেকোনো গেম, এপ্লিকেশন ও ওয়েবসাইট এর UI ও UX ডিজাইন। বর্তমান সময়ের ট্রেন্ড এর সাথে তাল মিলাতে হলে একজন গ্রাফিক ডিজাইনারকে অবশ্যই AI ও চ্যাটজিপিটি ব্যাবহারে অত্যন্ত দক্ষ হতে হবে। AI ও চ্যাটজিপিটি ব্যাবহার এর মাধ্যমে একজন গ্রাফিক ডিজাইনার অনেক সহজে অনেক চমৎকারভাবে তার কাজ করে নিতে পারবে। AI ও চ্যাটজিপিটি গ্রাফিক ডিজাইনারদের পেশার জন্য কোনো প্রতিবন্ধক নয়, বরং এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইন এর কাজের জন্য খুবই চমৎকার সহায়ক কিছু অ্যাপ। AI এবং চ্যাটজিপিটির ব্যবহার একজন গ্রাফিক ডিজাইনারকে তার ক্যারিয়ারে আরও বেশি দক্ষ হয়ে উঠতে অনেক বেশি সহায়তা করবে। গ্রাফিক ডিজাইন এর কাজের জন্য অন্যতম প্রধান সফটওয়্যারগুলো হলো এডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটর, কোরেল ড্র, ইন ড...

পার্ট টাইম জব

 স্টুডেন্ট থাকাকালীন বেশিরভাগ ছাত্র ছাত্রীরই মনের একটা গোপন ইচ্ছা থাকে একটা পার্ট টাইম জব যদি পাওয়া যেত। এক্ষেত্রে আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এস এস সির পর আমি গ্রাফিক ডিজাইন বিষয়ে ছয় মাসের একটি ট্রেনিং করে সার্টিফিকেট নেয়ার সময় আমি আমার কোর্স কো অর্ডিনেটরকে জিজ্ঞাসা করেছিলাম আমি এই সার্টিফিকেট ইউজ করে কিভাবে কোথায় চাকরির জন্য এপ্লাই করব? আমার কোর্স কো অর্ডিনেটর আমাকে চমৎকার পরামর্শ দিয়েছিলেন যে আমি bd jobs এর মত চাকরির সাইট গুলোতে ট্রাই করলেই ইন্টারভিউয়ের জন্য ডাকবে। আমি সত্যিই বিডি জবস তিন চারটা জবে এপ্লাই করেই ঢাকার একটা অনেক নামকরা ও চমৎকার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে ইন্টাভিউ এর জন্য কল পেয়েছিলাম। তার চেয়েও মজার ব্যাপার আমার জীবনের এই প্রথম ইন্টারভিউতেই আমার চাকরি হয়ে গিয়েছিল কারন আমার সাথে ছিল খুব আকর্ষণীয় একটি পোর্ট ফোলিও ফাইল।  এই পোর্ট ফোলিও ফাইলটিতে ছিল আমার কোর্স চলাকালীন সময়ে প্র্যাকটিস করা সব চেয়ে প্রফেশনাল মানের কাজ গুলোর প্রিন্ট, সাথে অবশ্যই আমার সিভিটাও ছিল পরিপাটি ও ফিটফাট এবং অবশ্যই ক্লিয়ারকাট।  তোমরা যারা শিক্ষাজীবনে পার্ট টাইম চা...

ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস- Fiverr ও এর বর্তমান হালচাল

ফাইভার কী? ফাইভার হলো বিশ্বের খুবই জনপ্রিয় একটি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস।  মার্কেটপ্লেস কী? মার্কেটপ্লেস হলো যেখানে বেচাকেনা হয়। ফাইভার মার্কেটপ্লেসে সার্ভিস বেচাকেনা হয়। ফাইভারে বিভিন্ন কাজে দক্ষ মানুষেরা তাদের সার্ভিস দিয়ে থাকেন। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানি তাদের প্রয়োজনীয় সার্ভিসটি ফাইভার থেকে কিনে নেয়। ফাইভারে একজন seller তার সময় ও স্কিল বিক্রি করে। একজন বায়ার payment এর মাধ্যমে তা ক্রয় করে। ফাইভারে একাউন্ট খোলার পর আপনাকে প্রথমত আপনার স্কিল, পরিচয়, পোর্টফোলিও ইত্যাদি দিয়ে প্রোফাইল সাজাতে হবে। আপনি যে বিষয়ে কাজ করবেন সেরকম অন্যান্য সেলারদের প্রোফাইল প্রচুর সময় নিয়ে রিসার্চ করে পরবর্তীতে নিজের প্রোফাইলটি সাজালে ভালো হয়। প্রোফাইল রেডি করার পরবর্তীতে গিগ করার মাধ্যমে আপনি কি ধরনের সার্ভিস দিবেন তা তুলে ধরতে হবে। গিগ কী? মার্কেটপ্লেস যদি একটি বাজার হয় তবে গিগ হলো একটি দোকান। গিগ অবশ্যই খুব সুন্দরভাবে সাজাতে হবে, তাহলেই কাজ পাওয়া যাবে।  গিগ করার আগে গিগ রিসার্চ করতে হবে দীর্ঘ সময় নিয়ে। অর্থাৎ আপনি যে বিষয়ে গিগ করবেন, সে বিষয়ের অন্যান্য গিগ গুলো কেমন তা ভালোাবে রিসার...