Backlink 🔗 ব্যাকলিংক 🔗
“অন্য একটি ওয়েবসাইট থেকে নিজের ওয়েবসাইটের জন্য লিংক পাওয়া।”
অর্থাৎ আপনার যদি একটি ব্লগ বা ওয়েবসাইট থেকে থাকে এবং আপনি যদি Google Search Engine থেকে ওয়েবসাইটে প্রচুর ফ্রি ট্রাফিক পেতে চান, তাহলে আপনার তৈরী করতে হবে ব্যাকলিংক (backlink)।
নিজের সাইট এর লিংক যত বেশি সাইটে দেয়া হয়, নিজের সাইটে ততো বেশি ব্যাকলিংক পাওয়া যায়।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ব্যাকলিংককে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরা হয়। 💯
এক কথায় অন্য সাইট থেকে আমরা আমাদের নিজেদের সাইটে যে ইনকামিং লিংক পাই তাকে ব্যাকলিংক বলে। এভাবেও বলা যায়, ব্যাকলিংক মানে হলো, নিজের ওয়েবসাইট এর URL link অন্য একটি ওয়েবসাইটে রাখা এবং সেই ওয়েবসাইট থেকে নিজের ওয়েবসাইটের জন্য একটি external link পাওয়া।
☑️ একটি সাইটের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা বাড়াতে ব্যাকলিংক বাড়ানোর কোনো বিকল্প নেই।
☑️ সার্চ ইঞ্জিন সব সময় খোঁজ করে কোন সাইটের ব্যাকলিংক বেশি।
☑️ সার্চ ইঞ্জিন তাদের প্রথম পেজের জন্য বেশি গুরুত্ব দেয় ব্যাকলিংককে।
ব্যাকলিংক off page seo এর একটি অনেক গুরুত্বপূর্ণ অংশ, এর দ্বারা নিজের ওয়েবসাইট বা ব্লগের search engine ranking অনেক বেশি ভালো করে নেয়া যায়। কোয়ালিটি ব্যাকলিংক যত বেশি হয়, domain authority তত ভালো হয়। আর domain authority যত ভালো হয়, আর্টিকেলগুলি google search result এ তত ভালো rank পেয়ে থাকে। তখন গুগল থেকে আসা ট্রাফিক এর পরিমাণ বাড়তে থাকে।
➡Internal link: নিজের ব্লগের মধ্যেই একটি আর্টিকেল এর লিংক অন্য একটি আর্টিকেল এর ভেতর দেয়া।
➡External link: অন্য ওয়েবসাইট থেকে নিজের ওয়েবসাইটে আসা লিংক।
লক্ষ্য রাখতে হবে📌
-সব সময় ভালো quality ও ভালো authority থাকা ওয়েবসাইট থেকেই backlink নিতে হবে।
-একই সাথে অধিক পরিমাণে backlink তৈরী করলে, গুগল এটিকে spam হিসেবে ধরে নিতে পারে।
ব্যাকলিংক তৈরীর সেরা মাধ্যম---
☑️Quara question and answer site
☑️গেস্ট পোস্টিং
Comments
Post a Comment