Skip to main content

গিগ তৈরীর জন্য কিছু টিপস

  ⏯⏭

ফাইবার একাউন্ট কিভাবে খুলব তার বিস্তারিত খুটিনাটি নিয়ম কানুন সব ভালোভাবে জেনে নিয়ে এরপর সঠিক নিয়মে ফাইবার অ্যাকাউন্ট খোলা উচিত। ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে বা পরে অবশ্যই গুগল গ্যারেজ এর ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্সটি করে নিতে হয়।


✔রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট খুলতে হবে।

✔continue with Google or Facebook এই অপশনে খোলা যাবে না।

✔ফাইভার এর বেশ কিছু rules regulations আছে যা ভঙ্গ করলে আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি রেসট্রিকটেড হবে। যেমন: বায়ার এর সাথে চ্যাটে জিমেইল ঠিকানা দেয়া যাবে না। তাই এ বিষয়ে যথেষ্ট পরিমাণ সতর্ক সব সময় থাকতে হবে।






⏯⏭


গিগ তৈরীর জন্য কিছু টিপস ✍✍


গিগকে অনেকটা বলা যায় সাব প্রোফাইল। যা থেকে বুঝা যাবে আপনি কোন টপিক নিয়ে কাজ করবেন বা কি কি সার্ভিস দিবেন সহ আপনার সার্ভিস সংক্রান্ত যাবতীয় তথ্য।


প্রথমত অবশ্যই গিগের সাবজেক্ট বেছে নিতে হবে, যেমন শুরু করা যায় লিড জেনারেশন দিয়ে। যদি লিড জেনারেশন নিয়ে তৈরী করি, তাহলে এ বিষয়ের উপর বেশ কিছু গিগ এনালাইসিস করে নিতে হবে।


চার পাঁচটি গিগের টাইটেল কপি করে docs এ নিয়ে রেখে, এরপর সেগুলোর মত নিজে থেকেই একটি গিগের টাইটেল তৈরী করতে হবে, ইউনিক হতে হবে। অন্য গিগের টাইটেল সরাসরি কপি করে ব্যবহার করা যাবে না। টাইটেল তৈরীর ক্ষেত্রে ফোকাস দিতে হবে কী ওয়ার্ড এর দিকে।


এর পর ঠিক করে নিতে হবে ক্যাটাগরি, অর্থাৎ আপনি গিগ কোন ক্যাটাগরিতে পাবলিশ করবেন। ক্যাটাগরিও বেশ কয়েকটি গিগের ক্যাটাগরি দেখে ঠিক করে নিয়ে Docs এ টুকে রাখতে হবে।


ডেসক্রিপনের শুরুতে নিজের পরিচয় দিতে হবে শর্ট করে। ডেসক্রিপশনও টাইটেল এর মত করেই অন্যান্য গিগ দেখে নিজের মত করে চমৎকার একটা shape দিয়ে তৈরী করতে হবে। আপনি কি কি সুবিধা দিচ্ছেন, বায়ার রিকোয়ারমেন্ট এগুলো ডেসক্রিপশনে থাকবে।


সার্চ ট্যাগ: বিভিন্ন গিগ থেকে বেশ কিছু ট্যাগ বেছে নিয়ে docs এ রাখতে হবে। ট্যাগ গিগের একেবারে নিচে থাকে।


গিগের জন্য প্রফেশনাল ও মানসম্মত ১ টি ব্যানার, পূর্বের ২ টি কাজের ২ টি স্ক্রিনশট ও ২ টি pdf আগে থেকেই তৈরী করে রাখতে হবে। অন্যান্য গিগের ব্যানার দেখে গিগ এর ব্যানার এর আইডিয়া নিতে হবে।


কোন industry তে কাজ করব সেটাও docs এ টুকে রাখতে হবে।


গিগের টাইটেল, ক্যাটাগরি, ডেসক্রিপশন ও ট্যাগ সুন্দর ভাবে docs এ সাজিয়ে নেয়ার পর ফাইবার প্রোফাইলের create a gig অপশনে ক্লিক করে গিগ তৈরীর কাজ শুরু করতে হবে। এজন্য আগে থেকেই ফাইবার প্রোফাইল সম্পূর্ণভাবে তৈরী করে রাখতে হবে, নতুবা create a gig অপশনটি পাওয়া যাবে না।


গিগ create এর সময় docs এ আগে থেকে তৈরী করে রাখা লেখা সরাস‌রি কপি করে কোনোভাবেই বসানো যাবে না। সব কিছুই docs থেকে দেখে দেখে নিজ হাতে টাইপ করে বসাতে হবে। 


কয়েক ধাপে অর্থাৎ বেশ কয়েকটি পেজ ফিলাপ করতে হবে গিগ ক্রিয়েট এর সময়। save & continue দিয়ে নেক্সট পেজে যেতে হবে। ভুল না হলে নেক্সট ধাপের পেজ আসবে, আর ভুল হলে রেড মার্ক দেখাবে। তখন ভুল শুধরে নিয়ে আবার নেক্সট পেজে যেতে হবে।


গিগের ডেসক্রিপশন সর্বনিম্ন ৬৫০ ওয়ার্ড এর হতে হবে।


সবশেষে যদি publish অপশন আসবে। সেখানে ক্লিক করলে gig publish হয়ে যাবে। 


কপি পেস্ট করলে বা গ্রামার ও স্পেলিং এর ভুল থাকলে ইংলিশ টেস্ট দিয়ে publish অপশনটি চালু করতে হবে। ইংলিশ টেস্টে একবারে পাশ না আসলে কিছুদিন এর জন্য আপনার প্রোফাইলে গিগ পাবলিশ করতে পারবেন না।


গিগের impression থেকে আপনি বুঝতে পারবেন গিগটি মানুষ ভিজিট করে কিনা বা কেমন ভিজিট হচ্ছে। গিগের মার্কেটিং এর সঠিক নিয়ম শিখে নিয়ে গিগের মার্কেটিং করতে হবে। 


বায়ার নক করেছে কিনা বার বার ইনবক্সে ও নোটিফিকেশনে চেক করতে হবে, এজন্য আপনাকে স্মার্টফোন থেকেও ফাইবারে একটিভ থাকতে হবে।


বায়ার নক করলে create offer অপশন ব্যবহার করে বায়ারকে সুন্দর একটি ডেসক্রিপশনের মাধ্যমে রিপ্লাই দিতে হবে। পূর্বে নিজেই বায়ার রিকোয়েস্ট এর মাধ্যমে বায়ারকে অফার করা যেতো। এখন শুধু মাত্র বায়ার নিজে থেকে নক করলে তবেই বায়ারকে অফার করা যাবে।


ফাইবারে badge test দিয়ে ফাইবার badge test এর ফ্রি কোর্সের badge টি নিয়ে রাখতে হবে। এটা অনেকটা গুগল সার্টিফিকেট এর কোর্সের মত। গিগ পাবলিশ এর আগে বা পরে গুগল সার্টিফিকেট ও ফাইবার badge test এর কোর্সটি করে নিতে হবে।


আপনার প্রোফাইলে যদি নিয়মিত সবসময় বায়ার এর ম্যাসেজ এর রিপ্লাই দ্রুত টাইমলি করেন তাহলে আপনার প্রোফাইলে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।


একই সপ্তাহে দুই থেকে তিনটি গিগ পাবলিশ করে ফাইবারে কাজ শুরু করা উচিত। শুধু মাত্র একটি গিগ দিয়ে কাজ করা উচিত নয়। শুরুতে একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে গিগ গুলো করে কয়েকটি কাজ পাওয়া গেলে, এরপর অন্যান্য ক্যাটাগরিতে গিগ করলে ভালো হবে।


সতর্কতা: চ্যাট বক্সে ইমেইল বা সোস্যাল মিডিয়া একাউন্ট এর লিংক দেয়া যাবে না।

Comments

Popular posts from this blog

গ্রাফিক ডিজাইন

গ্রাফিক শব্দের বাংলা অর্থ চিত্রলেখ আর ডিজাইন শব্দের বাংলা অর্থ নকশা। গ্রাফিক ডিজাইন হলো চিত্রলেখ এর মাধ্যমে নকশা তৈরি করা।  যেমন, লোগো, ব্যানার, ভিজিটিং কার্ড, আইডি কার্ড, বিজ্ঞাপন, ফ্লাইয়ার, লিফলেট, ব্রোশিয়ার। প্রোডাক্ট এর প্যাকেজিং, টি শার্ট, বইয়ের প্রচ্ছদ, বইয়ের ইলাস্ট্রেশন, রেস্টুরেন্ট এর খাবার এর ম্যানুর ইলাস্ট্রেশন।  মোশন গ্রাফিক্স, যেকোনো গেম, এপ্লিকেশন ও ওয়েবসাইট এর UI ও UX ডিজাইন। বর্তমান সময়ের ট্রেন্ড এর সাথে তাল মিলাতে হলে একজন গ্রাফিক ডিজাইনারকে অবশ্যই AI ও চ্যাটজিপিটি ব্যাবহারে অত্যন্ত দক্ষ হতে হবে। AI ও চ্যাটজিপিটি ব্যাবহার এর মাধ্যমে একজন গ্রাফিক ডিজাইনার অনেক সহজে অনেক চমৎকারভাবে তার কাজ করে নিতে পারবে। AI ও চ্যাটজিপিটি গ্রাফিক ডিজাইনারদের পেশার জন্য কোনো প্রতিবন্ধক নয়, বরং এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইন এর কাজের জন্য খুবই চমৎকার সহায়ক কিছু অ্যাপ। AI এবং চ্যাটজিপিটির ব্যবহার একজন গ্রাফিক ডিজাইনারকে তার ক্যারিয়ারে আরও বেশি দক্ষ হয়ে উঠতে অনেক বেশি সহায়তা করবে। গ্রাফিক ডিজাইন এর কাজের জন্য অন্যতম প্রধান সফটওয়্যারগুলো হলো এডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটর, কোরেল ড্র, ইন ড...

পার্ট টাইম জব

 স্টুডেন্ট থাকাকালীন বেশিরভাগ ছাত্র ছাত্রীরই মনের একটা গোপন ইচ্ছা থাকে একটা পার্ট টাইম জব যদি পাওয়া যেত। এক্ষেত্রে আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এস এস সির পর আমি গ্রাফিক ডিজাইন বিষয়ে ছয় মাসের একটি ট্রেনিং করে সার্টিফিকেট নেয়ার সময় আমি আমার কোর্স কো অর্ডিনেটরকে জিজ্ঞাসা করেছিলাম আমি এই সার্টিফিকেট ইউজ করে কিভাবে কোথায় চাকরির জন্য এপ্লাই করব? আমার কোর্স কো অর্ডিনেটর আমাকে চমৎকার পরামর্শ দিয়েছিলেন যে আমি bd jobs এর মত চাকরির সাইট গুলোতে ট্রাই করলেই ইন্টারভিউয়ের জন্য ডাকবে। আমি সত্যিই বিডি জবস তিন চারটা জবে এপ্লাই করেই ঢাকার একটা অনেক নামকরা ও চমৎকার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে ইন্টাভিউ এর জন্য কল পেয়েছিলাম। তার চেয়েও মজার ব্যাপার আমার জীবনের এই প্রথম ইন্টারভিউতেই আমার চাকরি হয়ে গিয়েছিল কারন আমার সাথে ছিল খুব আকর্ষণীয় একটি পোর্ট ফোলিও ফাইল।  এই পোর্ট ফোলিও ফাইলটিতে ছিল আমার কোর্স চলাকালীন সময়ে প্র্যাকটিস করা সব চেয়ে প্রফেশনাল মানের কাজ গুলোর প্রিন্ট, সাথে অবশ্যই আমার সিভিটাও ছিল পরিপাটি ও ফিটফাট এবং অবশ্যই ক্লিয়ারকাট।  তোমরা যারা শিক্ষাজীবনে পার্ট টাইম চা...

ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস- Fiverr ও এর বর্তমান হালচাল

ফাইভার কী? ফাইভার হলো বিশ্বের খুবই জনপ্রিয় একটি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস।  মার্কেটপ্লেস কী? মার্কেটপ্লেস হলো যেখানে বেচাকেনা হয়। ফাইভার মার্কেটপ্লেসে সার্ভিস বেচাকেনা হয়। ফাইভারে বিভিন্ন কাজে দক্ষ মানুষেরা তাদের সার্ভিস দিয়ে থাকেন। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানি তাদের প্রয়োজনীয় সার্ভিসটি ফাইভার থেকে কিনে নেয়। ফাইভারে একজন seller তার সময় ও স্কিল বিক্রি করে। একজন বায়ার payment এর মাধ্যমে তা ক্রয় করে। ফাইভারে একাউন্ট খোলার পর আপনাকে প্রথমত আপনার স্কিল, পরিচয়, পোর্টফোলিও ইত্যাদি দিয়ে প্রোফাইল সাজাতে হবে। আপনি যে বিষয়ে কাজ করবেন সেরকম অন্যান্য সেলারদের প্রোফাইল প্রচুর সময় নিয়ে রিসার্চ করে পরবর্তীতে নিজের প্রোফাইলটি সাজালে ভালো হয়। প্রোফাইল রেডি করার পরবর্তীতে গিগ করার মাধ্যমে আপনি কি ধরনের সার্ভিস দিবেন তা তুলে ধরতে হবে। গিগ কী? মার্কেটপ্লেস যদি একটি বাজার হয় তবে গিগ হলো একটি দোকান। গিগ অবশ্যই খুব সুন্দরভাবে সাজাতে হবে, তাহলেই কাজ পাওয়া যাবে।  গিগ করার আগে গিগ রিসার্চ করতে হবে দীর্ঘ সময় নিয়ে। অর্থাৎ আপনি যে বিষয়ে গিগ করবেন, সে বিষয়ের অন্যান্য গিগ গুলো কেমন তা ভালোাবে রিসার...